
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব তানভীর হাসান। এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শনকালে শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পরবর্তীতে তিনি সকলকে পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। সেইসাথে জেলা পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহ্বান জানান।
সবশেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সের অস্ত্রাগার, যানবাহন শাখা, ডি-স্টোর, সি-স্টোর, পুলিশ হাসপাতাল, মেস ও পুলিশ লাইন্সে স্থাপিত বিভিন্ন শাখা পরিদর্শন করেন। এ সময় বগুড়া জেলা পুলিশের সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।