প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩, ৩:১০ অপরাহ্ণ
নোয়াখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি বখতিয়ার সেক্রেটারি মঞ্জু

মোহাম্মদ হানিফ: দীর্ঘ প্রতীক্ষার পর নোয়াখালী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক পদে আবু নাসের মঞ্জু নির্বাচিত হয়েছে । প্রায় দীর্ঘ ৬ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচিত করল নোয়াখালী প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।
২৩শে সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসন স্কুলের হল রুমে জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমান এর সার্বিক সহযোগিতায় ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে প্রশাসনিক নিরাপত্তা বলয়ের মধ্যে একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বহুল কাঙ্খিত সাংবাদিক নেতৃত্ব নির্বাচিত করে সম্মানিত ভোটার বৃন্দ।
প্রেস ক্লাবের ৫৭ জন সদস্যের মধ্যে সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন ভোটের আগেই মৃত্যুবরণ করায় বাকি ৫৬ জন সদস্যের মধ্যে মোট ৫৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বখতিয়ার শিকদার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর ইউসুফ ১৪ ভোট পেয়ে ২১ ভোটের ব্যবধানে পরাজিত হন।
সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবু নাছের মঞ্জু ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হাসান মীরন ১৭ ভোট পেয়ে ১১ ভোটের ব্যবধানে পরাজিত হন। কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন শিবলু ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন ভৌমিক ১৭ ভোট পেয়ে ৭ ভোটের ব্যবধানে পরাজিত হন।
এছাড়াও সহ-সভাপতি পদে ২জন মাসুদ পারভেজ (এনটিভি) ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। শাহ এমরান সুজন (দৈনিক সোনালী জমিন) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দু’জন আকবর হোসেন সোহাগ (নিউজ ২৪) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ আর আজাদ সোহেল (দৈনিক ভোরের আকাশ) ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন নাসির শাহ নয়ন। প্রচার সম্পাদক পদে গাজী রুবেল ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে তিনজন আব্দুল মোতালেব ৩০ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হন। নুর রহমান ২৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। মাহবুবুর রহমান ২৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.