প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩, ৩:০২ অপরাহ্ণ
জীবননগর থানা পুলিশের অভিযানে ফেনসিডিল সহ গ্রেফতার ১

মো:তারিকুর রহমান: চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭২ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে। রবিবার (২৫শে সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধোপাখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
থানাধীন সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের আটককৃত মো. নজরুল ইসলাম (৪৯) জীবননগর উত্তরপাড়ার মো. ফরমান আলীর ছেলে। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার ভোরে ধোপাখালী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।অভিযান কালে ধোপাখালী গ্রামে ঈদগার সামনে পাকা রাস্তার উপর হতে
৭২ বোতল ফেন্সিডিলসহ নজরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.