প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৩, ৬:০০ অপরাহ্ণ
জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

জয়পুরহাট প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় জয়পুরহাটে জিয়া স্মৃতি পাঠাগার এর কেন্দ্রীয় সদস্য শাহ্ কামাল রাসেল এর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জয়পুরহাট শহরের বৈরাগী মোড় এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা তাঁতীদলের আহবায়ক রুহুল আমীন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সরোয়ার রওশন সুমন,সদস্য সোহেল মন্ডল, যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম, যুবদল কর্মী সামাদ, রকি, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পাপন, ছাত্রনেতা আল আমিন, তাফসিরসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন আব্দুল হাই।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.