
মোহাম্মদ হানিফ,গোলজার হানিফ: নোয়াখালী নোয়খালীতে একাধিক ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোনাইমুড়ী থানা পুলিশ বেগমগঞ্জ থেকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে গ্রেফতার করে।
ধর্ষণ মামলার আসামী রিপন প্রকাশ রিপা(৩০) সোনাইমুড়ীর বজরা ৭নং ওয়ার্ডের মৃত বাচ্চু মিয়া প্রকাশ হোসোনীর ছেলে। তিনি বদরপুর বঙ্গবন্ধু ভিলেজের ৭১ নাম্বার রুমের বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোনাইমুড়ী থানার এসআই(নিরস্ত্র) মো: মাসুম রানা, এএসআই রহমান মঞ্জুর সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত সাড়ে তিনটার সময় বেগমগঞ্জ থানাধীন আমানতপুর মীম পেট্টোল পাম্প এর সামনে থেকে রিপনকে গ্রেপ্তার করে। রিপনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, পর্নোগ্রাফি সহ একাধিক ধর্ষণ মামলা রয়েছে।
এছাড়া সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, সোনাইমুড়ী থানায় গ্রেফতারকৃত আসামী রিপনের বিরুদ্ধে একটি মাদক ও দুইটি নারীও শিশু নির্যাতনের মামলা রয়েছে। সকালে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক