প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১১:৫৭ অপরাহ্ণ
শেরপুরে সাঁতার শিখতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর শহরের মোবারকপুর কইনেপাড়ায় মৃগী নদীতে সাতার শিখতে গিয়ে পানিতে ডুবে কাজল নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কাজল মোবারকপুর কইনেপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। কাজল এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীবরদী সরকারি কলেজে ভর্তির জন্য মনোনীত হয়।
কাজলকে সেনাবাহিনীর চাকরি করাবে, এজন্য আজ দুপুরে পার্শ্ববর্তী মৃগী নদীতে সাতার শিখাতে নিয়ে যায় বাবা আব্দুল কুদ্দুস। সাঁতার শিখার সময়হঠাৎ করেই কাজল পানিতে নিমজ্জিত হয়। পরে দ্রুত স্থানীয় লোকজন কাজলকে উদ্ধার করে। ততক্ষণে কাজলের মৃত্যু হয়। পরে পরিবারের পক্ষ থেকে কাজলের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য আবেদন করা হয়েছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.