প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ
মহাসড়কে দুর্ঘটনায় মৃত্যু, সাংবাদিক ইউনুস আলীর জানাজা সম্পন্ন

মিজানুর রহমানঃ লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক ইউনুস আলীর (৪৫) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার টংভাঙা ইউনিয়নের ভবানিপুর গ্রামে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
গত শনিবার রাতে লালমনিরহাট থেকে জাতীয় পার্টির প্রোগ্রাম শেষে হাতীবান্ধা ফেরার পথে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। উল্লেখ্য যে, সাংবাদিক ইউনুস আলী সময়ের কণ্ঠস্বর নামের একটি অনলাইনে সংবাদকর্মী হিসেবে কাজ করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক (শ্যামল) টংভাঙা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন, সিন্দুর্ণা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনসহ এলাকার লোকজন অংশ নেন।
জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অসংখ্য শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন। সেসময় স্মৃতিচারণে মরহুম ইউনুস আলীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.