প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৩, ৫:২৯ অপরাহ্ণ
রাণীশংকৈলে স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলার উদ্বোধন

মোঃ সবুজ ইসলাম:সেরা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্থানীয় সরকার দিবসের তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার(১৭ সেপ্টেম্বর)উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলা উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।
আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল বাতেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, এ জেড সুলতান আহমেদ, জাতীয় পার্টির সম্পাদক আবু তাহের,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,ইউপি চেয়ারম্যান কালাম, আবুল হোসেন, আব্দুল বারী প্রমুখ।
মেলায় উপজেলার প্রতিটি ইউনিয়ন,পৌরসভা, উপজেলা প্রশাসন সহ স্টল দিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.