
মোঃ রাসেল শেখ, নলডাঙ্গা( নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবসে উপলক্ষে উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ সেপ্টেম্বর রবিবার বিকেল ৩ টায় নলডাঙ্গা উপজেলা থেকে উপজেলা ডাকবাংলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা ডাকবাংলা ভবন মাঠে আলোচনার সভায় আয়োজন করা হয়। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব দান করেন,নাটোর ২আসনের আসনের সংদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।
সভায় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল নাটোর- ২ বলেন এই প্রথম জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হলো যার মাধ্যমে প্রতিটা ইউনিয়নে সকল জনসাধারনের জন্য ডিজিটাল সেবা দেয়া হয়। যা আরো বেগবান হবে জনগণের দোড়গরায় সকল সরকারী সেবা পৌঁছে দেওয়া হবে।তিনি আরো বলেন প্রতিটা ইউনিয়নে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হলে সেই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা উন্নয়নের প্রতীক নৌকা আমি আলহাজ্ব শফিকুল ইসলামের প্রতীক নৌকা তাই সামনে জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক,নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা আকবর ,উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার,নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,সাবেক জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল, শাহজাহান দেওয়ান, সাবেক উপজেলা সাধারন সম্পাদক তৌহিদুর রহমান লিটন প্রমুখ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ