
এইচ এম রুহুল কাদের,চকরিয়া : চকরিয়া শাহারবিল ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক অসহায় পরিবারের দীর্ঘদিনের ভোগদখলীয় জমি রাতের আঁধারে অবৈধভাবে জবরদখল করে গৃহ নির্মাণ করার অভিযোগ করেছেন ভুক্তভোগী অসহায় নুরুল আলম ।
অভিযোগ সূত্রে জানাযায়, চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের রামপুরস্থ আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় মৃত ছৈয়দ আহমেদের ছেলে নুরুল আলমের পৈত্রিক ও খরিদা সূত্রে ৭১শতক জায়গা রয়েছে । উক্ত জায়গা নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলাও চলমান , যার মামলা নং ১৮৮/২০০৯। এর প্রেক্ষিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উল্লেখিত জায়গা-জমির উপর চকরিয়া থানা ১৪৪ ধারা জারি করেন।
পৈতৃক সম্পত্তিতে অবৈধভাবে জবরদখল করে ঘর নির্মাণে প্রতিবাদ করলে ভুক্তভোগী নুরুল আলমকে মারবে-ধরবে,ও প্রাণনাশের হুমকি-ধমকি দিচ্ছে। এই ঘটনায় একই এলাকার মামুনুল ইসলাম, মর্জিনা বেগম, আনোয়ারুল আজিম এরফান,মো: কাইছার,শাহাব উদ্দিন, নুরুল আনোয়ার, জানে আলম গংদের বিরুদ্ধে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানান ভুক্তভোগী।
অসহায় নুরুল আলম বলেন, আমার দীর্ঘদিনের ভোগ দখলীয় পৈতৃক সম্পত্তি ক্ষমতা দেখিয়ে উপরোক্ত আসামীগণ সন্ত্রাসী কায়দায় জবরদখল করে রেখেছে৷ আমি প্রশাসন ও চেয়ারম্যানের কাছে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের সুস্থ বিচার কামনা করছি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল