প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ
৮মাসে প্রায় ৮শ ওমরাহ যাত্রীর সেবা করলো চকরিয়া হজ্ব কাফেলা

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: প্রতি মাসে একটি-দুটি করে ওমরা যাত্রীর(হজ্ব)গ্রুপ নিয়ে নিয়মিত পবিত্র নগরী সৌদি আরব যান চকরিয়া উপজেলার আলোচিত ব্যাক্তি আলহাজ্ব মোহাম্মদ আলী জিন্নাহ পরিচালিত চকরিয়া হজ্ব কাফেলা।
চলতি ২০২৩ সালে ৯দফায় প্রায় ৮শ ওমরা যাত্রীর সেবা করা সুযোগ করে দেওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। হজ্ব,ওমরাহ ও বিমান টিকেটসহ বিভিন্ন ধরনের স্বল্প খরচে উন্নতমানের সেবা দেওয়ার কারণে মানুষ চকরিয়া হজ্ব কাফেলার দিকে আসছেন বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আলী জিন্নাহ।
হজ্ব কাফেলার ইনচার্জ নেজাম উদ্দিন টিটু বলেন,আমরা নিয়মিত ৬ কর্মচারী সার্বক্ষনিক সেবা দিয়ে আসছি , গতকাল ১৫সেপ্টেম্বর ৬৯জন নারী-পুরুষ ওমরাহ যাত্রী মক্কার উদ্দেশ্য রাওয়ানা দিলেন। আগামী মাসেও বড় একটা গ্রুপ সৌদি আরবে যাবেন,সবাই সুস্থভাবে ওমরাহ পালন শেষে দেশে ফিরে আসার জন্য দোয়া কামনা করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.