প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১০:২০ পূর্বাহ্ণ

প্রতিবেদক মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি : জীবনের জন্য টাকা প্রয়োজন। তাইবলে টাকা যদি চিন্তা-চেতনার সবটুকু জুড়ে থাকে তাহলেতো বিপদ!টাকা উপার্জন করার ক্ষেত্রে যখন কোন ব্যক্তির ভেতরে লোভ জায়গা নাই.., তখন টাকা তাকে অহংকারী বানিয়ে তোলে, এবং নানা ধরনের পাপ কাজে জড়িত হতে হয়। এই টাকা তখন, একজন মানুষকে নিয়ন্ত্রণ করে।যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন বোধ হয় আর কেউই হতে পারে না।
তাই আমাদের টাকার উপর লোভ লালসা ছিন্ন করে ফেলতে হবে। এবং সঠিক পথে বাঁচতে হবে।
আমাদের জীবন-জীবিকা ও বেঁচে থাকার জন্য টাকা প্রয়োজন হয়। বর্তমান ভোগবাদী এই বিশ্বে টাকা সম্পর্ক, বন্ধুত্ব, সুখ, শান্তি, প্রশান্তি, ক্ষমতা ও ইত্যাদির বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
আপনি যদি টাকার অভাব বুঝতে চান তাহলে খালি পকেট এ একদিন রাস্তায় নেমে দেখুন টাকার অভাব কি? তা বুঝতে পারবেন। টাকা বা অর্থ আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় । এই টাকা ছাড়া আমরা কোন কিছুই কল্পনা করতে পারিনা। এ পৃথিবীতে বেঁচে থাকার জন্য টাকার গুরুত্ব অত্যধিক যা বলে কখনোই শেষ করা যাবে না ।
সুখে স্বাচ্ছন্দ্যে জীবনধারণের জন্য মানুষ টাকা ওপর নির্ভর করে। টাকা মানুষের প্রয়োজন মেটায় বলে টাকা ছাড়া জীবনকে অনেকেই অর্থহীন মনে করে। মানুষের প্রতিপত্তি সম্মান বর্তমান সমাজে টাকা দ্বারা নির্ণয় করা হয়। তাই মানুষের টাকা অর্জনের চেষ্টার কমতি নেই।
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি". এটাকি শুধুই বলার জন্য বলা একটি কথা?? না এই প্রবাদের মধ্যে রয়েছে বাস্তবতার এক কঠিন মূর্তি! টাকা কার না চাই! সবাইতো প্রচুর টাকা চায়,, কারণ টাকার সাথে জীবনকে সঠিকভাবে উপভোগ করার রয়েছে নিগূঢ় সম্পর্ক. তাই আমাদের একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য,,, আমাদের উপর অর্পিত দায় দায়িত্ব সুচারু রূপে পালনের জন্য টাকার বিকল্প নেই!
আর মানুষ যখন টাকার অভাবে নিজের তথা তার উপর অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারেনা টাকার অভাবে তখন কতনা মধুর সম্পর্কে পরে যায় ভাটার টান! কতনা মানুষ চলে বিপদগামী হয়ে,,,, আলো থেকে চলে যাচ্ছে দুর্গন্ধ আর অন্ধকারের কালো গলীতে! এভাবেই ক্রমান্বয়ে তাদের জীবনে "ক্ষুধার রাজ্যে প্রেমও গদ্যময় আর পূর্ণিমার চাঁদটি হয়ে ঝলসানো রুটি" প্রবাদটি হয়ে উঠে একটি কঠিন বাস্তব!
টাকা যেমন মানুষের সকল সুখ-শান্তি, মর্যাদা, প্রতিপত্তি সবকিছুর মূলে কাজ করে তেমনি হানাহানি, প্রতিহিংসা, অশান্তি তথা সমস্ত অপকর্মের মূলেও কাজ করে। টাকা লোভেই মানুষ নীতিবর্জিত হয়ে খারাপ কাজে লিপ্ত হয়। টাকা কারণেই আপনজনের ভালোবাসাহীনতা, স্বামী-স্ত্রীর সম্পর্কছেদ, বন্ধুতে বন্ধুতে বিচ্ছেদ, জাতি-জাতিতে হানাহানি ও যুদ্ধ-বিগ্রহের সৃষ্টি হয়।
আবার প্রচলিত আছে যে "অর্থই অনর্থের মূল".... এই কথাটিও একেবারেই ফেলে দেবার মতো নয়... অভিজ্ঞতায় দেখা গেছে অনেক টাকায় মানুষের মনুষ্যত্ববোধ, মানবিকতা, সামাজিকতার পরাকাষ্ঠা পেরিয়ে যায়... সঠিক কাজটি রেখে খারাপ কাজটি করেন,,, অবৈধ পথে অপচয় করে নেহাতই বিনোদন করে কত মানুষ বিপথগামী হচ্ছে তার হিসাব নেই... বেশী টাকায় মানুষের আরও টাকা পাবার লোভ তৈরী করে যাতে আর ভালো মন্দের হিসেবে থাকেনা - হিসেব একটাই - শুধু টাকা চাই,,, যে ভাবে যে পথেই আসুকনা কেন,,,, সৎপথ আর অসৎপথের কোন বাদ বিচার থাকেনা! এভাবেই কারো কারো জন্য অর্থ অনর্থের মূল হয়ে যায়।
এই পৃথিবীতে যাবতীয় অনাসৃষ্টি, অঘটন, বিশৃঙ্খলা সবকিছুর মূলে রয়েছে টাকা। টাকা এমন এক উপাদান যার নেশায় মানুষ নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজ করতে দ্বিধাবোধ করে না। টাকা নেশায় চিন্তা- চেতনা, আচার-ব্যবহার, কাজকর্ম সবকিছুই অর্থমুখী হয়ে ওঠে। টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করতেও কুণ্ঠা।
টাকার এমন এক জিনিস যার মোহে পড়ে মানুষ নীতি, চরিত্র, বিবেক বিসর্জন দেয়। টাকার অযাচিত বা অপব্যবহার ধ্বংসই ডেকে আনে, টাকার হয়ে উঠে সকল অশান্তির উৎস। টাকা প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি মানুষকে পশুত্বের মোড়কে আবৃত করে।
একটি বাস্তব সত্য হলো- অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্লভ।তবে বিষয়টা এমন না যে, টাকা না থাকলে আপনি ভালো কোনকিছুই করতে পারবেন না। একজনকে রাস্তা পার করিয়ে দেওয়া, ভিক্ষুককে অল্প কিছু টাকা দেওয়া, এগুলো আমাদের জন্য কষ্টকর না। কিন্তু যদি বড় কিছু করার স্বপ্ন আপনি দেখেন যেমন আপনি বৃদ্ধ মানুষের জন্য একটা বড় বৃদ্ধাশ্রম বানাবেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কর্মের ব্যবস্থা করবেন, এই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করবেন, তখন আপনার টাকার প্রয়োজন।
যদি নিজেরই মৌলিক চাহিদা পূরণ করতে আপনার কষ্ট হয়, তখন অন্যের প্রয়োজন দেখার সময় আপনার কোথায়?টাকা ছাড়া আপনি অনেক বেশি মূল্যহীন, টাকা ছাড়া আপনি অনেকটা অবহেলিত, টাকা ছাড়া আপনি তুচ্ছ, টাকা ছাড়া আপনি সবার কাছে অচল একটা মানুষ।যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে যায়।
টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়।যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন বোধ হয় আর কেউই হতে পারে না।আমরা জানি টাকা খুবই শক্তিশালী একটি বিনিময়ের মাধ্যম এবং আমাদের জীবনে টাকা খুব গুরুত্বপূর্ণ একটি শক্তি। টাকা অনেক সময় আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে।
টাকার প্রাচুর্য এবং অভাব উভয়ই আমাদেরকে কখনো কখনো হিংস্র বানিয়ে ফেলে। টাকার অভাব আমাদেরকে অতিশয় কষ্টের মধ্যে নিমজ্জিত করে।আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে, এবং কোন আশা না থাকে! তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ।জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরী নয়! কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরী।
টাকা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। যার অন্যতম কারণ টাকা আমাদের মানসিক স্থিরতা ও নিরাপত্তা উপহার দেয়। আমাদের হাতে যখন টাকা থাকে তখন আমরা নিজেদের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করি। তখন আমরা গৃহহীন হবো কি-না, না খেয়ে কষ্ট পাবো কি-না, অসুখ হলে প্রয়োজনীয় চিকিৎসা করতে পারবো কি-না এই ধরনের ভয় থেকে দূরে থাকি। আর তাই টাকা থাকলে এক ধরনের নিরাপদ অনুভূতি আমাদের ভেতরে কাজ করে।
আর যখন টাকা থাকে না তখন ওইসব ভয় থেকে আমরা দূরে থাকতে পারি না। সারাক্ষণ মনের মধ্যে দুশ্চিন্তা হতে থাকে। মনের মধ্যে এক ধরনের ভীতি কাজ করতে থাকে। সুতরাং, টাকা আমাদেরকে এক ধরনের মানসিক প্রশান্তি ও নিরাপত্তা উপহার দেয় এটা আমরা সহজেই বলতে পারি। তাছাড়া টাকা হচ্ছে শক্তির প্রতীক বা সিম্বল অব পাওয়ার।
আমাদের সমাজে যার যত বেশি টাকা আছে সে তত বেশি প্রভাবশালী, তত বেশি শক্তির অধিকারী। সেজন্য দেখা যায়, সমাজে যার কাছে টাকা আছে, তার কাছে সবাই ভিড় করে। সৎ মানুষ, অসৎ মানুষ, শক্তিশালী মানুষ কিংবা দুর্বল মানুষ সবাই টাকার কাছে মাথা নত করে। যিনি অধিক টাকার মালিক তিনি প্রকৃতপক্ষে একটি ক্ষমতার প্রতীক হয়ে ওঠে সবার কাছে। টাকা থাকলে আমরা যেটা চাই সেটা কিনতে পারি।
আমরা বিশ্বের যেকোনো জায়গায় ভ্রমণ করতে পারি, যেকোনো বড় বড় সিদ্ধান্ত নিতে পারি। কারণ টাকা আপনার সেই মানসিক শক্তি জোগায়। টাকা দিয়ে আপনি ফ্রিডম কিনতে পারেন। টাকা দিয়ে আপনি লাক্সারি কিনতে পারেন। যদি আপনার হাতে টাকা থাকে তাহলে আপনি যেভাবে ইচ্ছা আপনার জীবনকে পরিচালনা করতে পারেন।
আমাদের সমাজে অনেক মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে না, শুধুমাত্র টাকার অভাবে। যদিও কথায় বলে যে, "যেকোন মানুষ যেকোন লক্ষ্যে পৌঁছাতে পারে"। কিন্তু বাস্তব জীবনে দেখা যায় যে ব্যাপারটা তেমন নয়। আপনার স্বপ্ন পূরণ করার জন্যে টাকার প্রয়োজন। ধরুন, আপনার ইচ্ছে করে ফ্রান্সে ঘুরতে, আপনার ইচ্ছে করে স্পেনে ঘুরতে, আপনার ইচ্ছে করে আমেরিকাতে ঘুরতে, কানাডা ঘুরতে কিন্তু এই ইচ্ছের সাথে প্রয়োজন হচ্ছে 'টাকা'।
দেখবেন যে, টাকার অভাবে আপনার এই ইচ্ছেগুলো আপনার অজান্তেই মরে যাচ্ছে। আপনার যেকোন লক্ষ্যপূরণ, যেকোন স্বপ্নপূরণের জন্য দরকার প্রধান উপকরণ 'টাকা'
অনেক বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে দিনযাপন করেন। দেখা গেছে কিছু মানুষ আছে, টাকা হারানোর ভয়ে সারাক্ষণ উদ্বেগের মধ্যে থাকেন। টাকা যাদের হাতে আছে, সেই টাকা ব্যবস্থাপনার দক্ষতা যদি তাদের না থাকে, তাহলে তারা এই টাকা ধরে রাখতে পারেন না। টাকা তাদের আস্তে আস্তে শেষ হয়ে যায়। রাজার সম্পদও অল্প দিনে নিঃশেষ হয়ে যেতে পারে। তাই টাকা হতে পারে উদ্বেগের একটি বড় কারণ, মানসিক চাপের একটি বড় কারণ।
টাকা যেমন শক্তির উৎস, টাকা যেমন অনুপ্রেরণার উৎস, সুখের উৎস, টাকা ঠিক তেমনি হতে পারে আপনার অশান্তির উৎস, বিপদের কারণ, হতে পারে সঠিক পরিচালনার অভাবে টাকা-ই হবে আপনার নষ্ট হবার বড় মাধ্যম। তাই টাকাকে খুব সতর্কতার সাথে পরিচালনা করতে হবে। আর তার জন্য চাই আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান।সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও স্বাভাবিক জীবনের জন্য অর্থের প্রয়োজনীয়তা বলে শেষ করা যায় না। আবার অর্থই অনাসৃষ্টি, অশান্তি ও হিংসার কারণ হয়ে দাঁড়ায়।
টাকার ক্ষমতা ভালো কাজে লাগুক, টাকার ক্ষমতা কল্যাণকামী কাজে নিয়োজিত হোক। আমরা পারসোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট স্কিলগুলো আয়ত্ত করি, টাকাকে আমাদের প্রয়োজন মেটাতে ব্যবহার করি। খেয়াল রাখি যেন টাকা আমাদের অজ্ঞানতাবশত, আমাদের মূর্খতার কারণে আমাদের ও আমাদের সন্তানদের নষ্ট করতে না পারে। টাকা ব্যবহারে আমরা যত্নবান হই, দায়িত্বশীল ও দক্ষ হই।
টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় নয় । টাকা দিয়ে প্রাসাদ গড়া যায়, শান্তির নীড় নয় । টাকা দিয়ে বই কেনা যায়, কিন্তু জ্ঞান নয় । টাকা দিয়ে বিত্তশালি হওয়া যায় কিন্তু আদর্শবান হওয়া যায়না । টাকা দিয়ে সুন্দর বিছানা বানাতে পারেন কিন্তু ঘুম নয়। টাকা দিয়ে ডাক্তার নিয়ে আসতে পারেন কিন্তু সুস্বাস্থ্য নয় । টাকা দিয়ে ওষুধ কিনতে পারেন কিন্তু আরোগ্য নয় । টাকা দিয়ে রক্ত কিনতে পারেন কিন্তু জীবন নয় । টাকা দিয়ে বউ পেতে বা সঙ্গী পেতে পারেন কিন্তু ভালবাসা নয় ।জ্ঞানীরা টাকাকে গোলাম বানায় আর বোকারা টাকার গোলাম বনে যায় । আপনি কোনটা হবেন সেটা একান্তই আপনার অভিরুচি।আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার ও আখেরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেন আমিন