
মোঃ তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর কবির এর নিদর্শনায় কার্পাসডাঙ্গা ক্যাম্পের এসআই (নিঃ) ইমরান হোসেন, এএসআই (নি:) মোঃ মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১১.০৯.২০২৩ খ্রি: তারিখ আনুমানিক ০৯:২০ ঘটিকায় কার্পাসডাঙ্গা বাজারস্থ কার্পাসডাঙ্গা হতে সুবলপুরগামী পাকা রাস্তার উপর হতে ধৃত কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মদনা গ্রামের আনসার আলীর ছেলে মোঃ আতিয়ার রহমান (৪০) কে ৪৫(পয়তাল্লিশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার হন।গ্রেফতারকৃত ব্যাক্তির কাছ থেকে একটি ROYAL RUNNER মোটর সাইকেলসহ ও একটি মোবাইল উদ্ধার করেন।
এলাকাবাসী সুত্রে জানা যায় বেশ কিছু দিন যাবৎ মাদকাসক্ত ও মাদকব্যাবসীদের আনাগোনা দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও যথেষ্ট তোলপাড় শুরু করেছে মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা যায় ।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত