প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৩, ৭:২২ অপরাহ্ণ
জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরাল অবিনশ্বর পিতা’র উদ্বোধন

রবিউল হাসান লায়ন ঃ জামালপুর জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরাল অবিনশ্বর পিতা'র শুভ উদ্বোধন ও মাসিক পুলিশ বুলেটিন এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার জামালপুর পুলিশ লাইন্সে "অবিনশ্বর পিতা" ম্যুরাল এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির প্রমুখ।
এর আগে মাসিক পুলিশ বুলেটিন এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ এবং জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় প্রদান করা হয়।
#R
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.