
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছেন, সেই নীতির আলোকে আমরা দৃঢ়ভাবে কাজ করে চলেছি। আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এনেছি।
পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, যাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হয়। স্থিতিশীল পরিবেশ সৃষ্টির পথ মসৃণ ছিল না, মানুষের নিরাপত্তা বিধানে আমরা দায়িত্ব পালন করছি এতে করে বিভিন্ন সূচকে এগিয়েছে বাংলাদেশ। সব ধরণের ঝুঁকি নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করছে পুলিশ। শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আওতাধীন বগুড়ায় পুলিশ প্লাজা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি আবদুল্লাহ আল-মামুন বলেন, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাষ্টের মাধ্যমে ১২ হাজারেও বেশি পুলিশ সদস্যদেরকে প্রায় ৭১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। যাদের মধ্যে অকালে মৃত্যুকালীন অনুদান, চিকিৎসা অনুদান ও ছেলেমেয়েদের শিক্ষাবৃত্তি। করোনা মহামারীতে পুলিশ সদস্যরা সামনের সারি থেকে দেশের সেবা করে গেছেন। যার ফলে মাননীয় প্রধানমন্ত্রীর করোনা মোকাবেলা সহজ হয়েছে। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাষ্ট মাদকাশক্ত নিরাময় কেন্দ্রের মাধ্যমে সামাজিক ভয়াবহ বিপদ থেকে যুব সমাজকে মুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, বগুড়া ব্যবসায়িক কেন্দ্র আমরা এখানে পুলিশ প্লাজা নামে মার্কেটটি স্থাপন করেছি।
এই মার্কেটটি ব্যবসা সফল হবে। এই মার্কেট থেকে আমরা আমাদের পুলিশ পরিবারের সদস্যদের সহযোগিতা করতে পারবো। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং বগুড়াতেও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত আইজিপি (ফিনান্স ) আবু হাসান মুহম্মদ তারিক, বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টি সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি, পুলিশ হেডকোয়ার্টার্স এর ডিআইজি (ফিনান্স) এস এম মোস্তাক আহম্মেদ খান, বিপিএম, পিপিএম (বার), ডিআইজি সৈয়দ রিয়াজ আলম। এসময় রাজশাহী ও রংপুর রেঞ্জ এর ডিআইজি, বিভিন্ন জেলার পুলিশ সুপার, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#R

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ