
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে ট্রাক ভর্তি বিপুল পরিমান ভারতীয় অবৈধ প্রসাধনী সহ ২ চোরা কারবারিকে আটক করেছে র্যাব। আটক কৃতরা হলো সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর গ্রামের মোঃ আঙ্গুর মিয়ার পুত্র ফজলু মিয়া (২৬) ও সুনাম গঞ্জ সদর থানার ওয়েজখালি গ্রামের বাচ্চু মিয়ার পুত্র মোঃ মামুন মিয়া। আটক কৃতদের বিরুদ্ধে র্্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে।
র্্যাব- ১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী আজ শনিবার দুপুরে র্্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোরে ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব বাসষ্ট্যান্ড ফলের আড়তের সামনে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক আটক করে তল্লাশি করে ট্রাকের ভিতর থেকে ৮০ হাজার পিছ কিউকেট চকলেট, ১ হাজার ৪৪ পিছ ভাটিকা হেয়ার অয়েল,,১ হাজার ৪৪ পিছ ডাবর টুথ পেষ্ট, ৪ শ ৪৬ পিছ জুনিয়র হরলিক্স, ১ হাজার ৬শ ২০ পিছ ফিয়ামা সাবান,,৩শ ৬০ পিছ অলিভ অয়েল, ৪৮ পিছ পন্ডস ব্রাইট ক্রীমসহ ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ করা হয় । এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ ২ চোরা কারবারিকে আটক করা হয়। তিনি আরো জানান, শুল্ক ফাকিঁ দিয়ে ভারতীয় এসব প্রসাধনী দেশে নিয়ে আসছিলো চোরা চালানের মাধ্যমে। আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনে ভৈরব থানায় মামলা দায়ে
#R

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ