
এম হিরন প্রধান: আওয়াজ ফাউন্ডেশনের সভাপতি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কার্যকারী সভাপতি মমতাজ বেগমের স্বামী ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ রাতে ইন্তেকাল করেন। তিনি রাজধানীর মিরপুরে নিজ বাড়িতে বসবাস করতেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্য সন্তান-সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পুরো আওয়াজ পরিবারে শোকের ছায়া নেমে আসে। আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও শ্রমীক নেত্রী নাজমা আক্তার এক শোক বানীতে বলেন, জনাব হারু মিয়া একজন সত আলাপী, সতজন মানুষ ছিলেন তাঁর মৃত্যুতে আমরা একজন ভালো মানুষ হারালাম আমি তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি।
এদিকে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সম্পাদক মো: আইনুল হক তিনি এক শোক বানীতে বলেন, জনাব হারু মিয়ার মৃত্যুে আমরা একজন বিশস্ত ভালো মানুষ হারালাম। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আওয়াজ ফাউন্ডেশন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক সহ দৈনিক গণমানুষের আওয়াজ, আওয়াজ টিভি, আওয়াজ মিউজিকের সবাই শোকাহত আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তার পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন। মহান আল্লাহ মরহুম হারু মিয়াকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন -আমিন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী