
মো;তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :জীবননগর থানা বার্ষিক পরিদর্শন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ রিয়াজুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার ০৪.০৯.২০২৩ খ্রি: বেলা আনুমানিক ১২:৩০ ঘটিকায় জীবননগর থানা পরিদর্শনকালে থানার অপরাধপ্রবণ সড়কে নিয়মিত পুলিশী টহল জোরদার, হোন্ডা মোবাইল, বিট পুলিশিং কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধের উপরে গুরুত্বারোপ করেন। থানার মেসে মানসম্মত খাবার সরবরাহ, দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিস্কার-পরিচ্ছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।
উক্ত সময়ে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা, জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম জাবীদ চুয়াডাঙ্গাসহ জীবননগর থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান