প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৩, ৯:৪৯ পূর্বাহ্ণ
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চুয়াডাঙ্গা কর্তৃক পরিচালিত পুনাক আর্ট স্কুলে চিত্রাঙ্কন প্রশিক্ষণের শুভ উদ্বোধন

মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত পুনাক আর্ট স্কুল, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গায় অদ্য ০২.০৮.২০২৩ সকাল ১০:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা পুনাক কর্তৃক পরিচালিত পুনাক আর্ট স্কুলে চিত্রাঙ্কন প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এবং সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সভানেত্রী পুনাক ফরিদা ইয়াসমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাংগা পুনাক সহ-সভানেত্রী নাহিদা আক্তার, চুয়াডাঙ্গা; পুনাক সাধারণ সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, পুনাক সদস্য মোছাঃ সেজুতি শারমিন ঋতু চুয়াডাঙ্গা সহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.