
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের নুনিয়ারছড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া চকরিয়ার আয়ুব আলী (৫৮) মারা গেছেন। শনিবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টায় শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আয়ুব আলী চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে।
নিহতের স্বজন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুস শফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার সকাল ৮টায় নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ১১ জেলে দগ্ধ হন। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আয়ুব আলী মারা যান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান