প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৩, ৪:২৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গুনধর ইউনিয়ন স্টুডেন্ট'স অর্গানাইজেশন ও এলাকাবাসী।শনিবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় কিশোরগঞ্জ টু মরিচখালী সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও স্থানীয় সূত্রে জানা যায়,খয়রত মোড় রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের নলী ব্রীজ সংলগ্ন এলাকায় নেতা নামের মার্কেটের অন্তরালে অবৈধ এ ব্যাটারী কারখানা।এ কারখানার বিষাক্ত কেমিক্যাল পুরানো ব্যাটারী পোড়ানোর ধোঁয়ায় এলাকার পরিবেশ বির্পযস্ত হয়ে পড়েছে।
অবৈধ ব্যাটারী কারখানা বন্ধের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন গুনধর ইউনিয়ন স্টুডেন্ট'স অর্গানাইজেশনের আহ্বায়ক হেদায়েত উল্লাহ,সাবেক সভাপতি নাজিরুল হক,সাবেক সভাপতি ইকরামুল হক,উপদেষ্টা সদস্য আনিসুর রহমান আরজু,সদস্য সচিব আবু সজিব,ফেরদৌস আহমেদ,দিলোয়ার হোসাইন নানক,পারভেজ আহমেদ,কৃষক সিরাজ উদ্দিন, হারুন অর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন,খয়রত মোড়ে মার্কেটের ভেতরে পুরানো ব্যাটারী পোড়ানোর কারণে বিষাক্ত ধোয়া ও কেমিক্যাল পরিবেশ দূষিত হচ্ছে।কারখানার বিষক্রিয়া এতে কৃষক হারুন অর রশিদের ৪ টি গরু মারা গেছে,কৃষক সিরাজের ১টি গাভী গরু মারা গেছে, প্রাথমিক বিদ্যালয়,মাদ্রাসার শিক্ষার্থী ও বাসিন্দারা শ্বাসকষ্ট, অ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।তারা কারখানাটি বন্ধের দাবী জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.