প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ণ
কোমলমতি শিশুদের মধ্যে স্কুল ব্যাগ ও প্রতিবন্ধীদের উপকরন বিতরন

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে কোডেকের অর্থায়নে স্কুল ব্যাগ শিশুদের উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের ১১৬নং গাবতলা ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের মধ্যে ১৬০ টি স্কুল ব্যাগ ও ২ জন্য অতিদরিদ্র সদস্যদের মধ্যে হুইলচেয়ার বিতরন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির মোল্লা।
এছাড়াও অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকগন এসময় আরো উপস্থিত ছিলেন কোডেক মাইক্রোফিনেন্সের বাগেরহাট জোনের এরিয়া ম্যানেজার মোঃ ইকবাল হোসেন,মোরেলগঞ্জ শাখার শাখা ব্যাবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান ও প্রসপারিটি প্রকল্পের সহকারিগরি কর্মকর্তাগন।এই নিয়ে কোডেকের অর্থায়নে বাগেরহাট জেলায় মোট ৫০০ টি ব্যাগ বিতরন করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.