
বাসাইল প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল ডিগ্রী কলেজে ২০২৩ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগষ্ট) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের ( আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) সিনিয়র সহকারী সচিব আমিন শরিফ সুপন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রাহাত হাসান টিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, বীরমুক্তিযোদ্ধা শামছুল আলম খান, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যাক্ষ মশিউর রহমান খান আপেল, সাবেক ভিপি জাদিদুর রহমান খান রুনু, সাবেক এজিএস মামুন আল খান নবু,রফিকুল ইসলাম, বাসাইল ডিগ্রী কলেজের সাবেক অধ্যাক্ষ শাজাহান হোসেন মিয়া, সাবেক কলেজের ছাত্র নেতা আব্দুস ছাত্তার জমাদার, বাসাইল ডিগ্রী কলেজের অধ্যাক্ষ জাহাঙ্গীর হোসেন মিঞা, জয়নাল মাষ্টার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন মাওলানা নজরুল ইসলাম। আলোচনা শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া করা হয়। এবছর প্রতিষ্ঠানটি হতে ৩৫০জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক