প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২৩, ৮:৪৪ অপরাহ্ণ
জয়পুরহাটে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জয়পুরহাট প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শাহপুর এস দ্বি-মুখী দাখিল মাদ্রাসার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সোলায়মান আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান, সদস্য আজিজার রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাবিনা আকতার চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জয়পুরহাট জেলা যুব মহিলা লীগের আহবায়ক ফারহানা রহমান বিথী, মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহফুজ রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.