
নারায়ণগঞ্জে একটি হোসিয়ারি কারখানার কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনায় মজুদকৃত বিপুল পরিমান কাপড় ভস্মীভূত হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দুই ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার তল্লা আজমেরীবাগ এলাকার মজিবুর মাস্টার গার্মেন্টস হোসিয়ারী কারখানার গুদামে এই অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। বিদ্যুতের তার ছিঁড়ে কাপড়ের উপর পড়ে এই অগ্নিকাÐের সৃষ্টি হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ হতে জানানো হয়েছে। তবে আগুনের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। গোডাউন মালিকের দাবী এই আগুনে তার কোটি টাকার মালামালে ক্ষতি সাধন হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ধোঁয়া দেখে গোডাউনের মালিককে খবর দেন তারা। পরে কারখানা ও গোডাউনের মালিক মুজিবুর গোডাউন খুলে দেখেন থান কাপড়ে আগুন লেগেছে। এসময় কর্মচারীসহ স্থানীয়রা মিলে আগুন নেভাতে চেষ্টা করেন। আশেপাশের বাড়ি থেকেও পানি ফেলে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, আমাদের দুইটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছে। ঘটনাস্থলের আশপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে। এই ঘটনায় গোডাউনসহ গোডাউনে থাকা থান কাপড় ও পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্তের পর ক্ষতির পরিমান জানানো হবে। তিনি আরও জানান, বিদ্যুতের তার ছিঁড়ে গুদামের চালের উপর পড়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার