প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৩, ৫:১৮ অপরাহ্ণ
জিআইএস উপকেন্দ্র লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ভূমিকা রাখবে- মোতাহার হোসেন এমপি

মিজানুর রহমান লালমনিরহাট-১ (হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেন, ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত বড়খাতা ৩৩/১১ কেভি জিআইএস উপকেন্দ্র লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ভূমিকা রাখবে। লোডশেডিং এ এলাকার লোকজনের দীর্ঘদিনের সমস্যা ছিল। এ সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করা হয়েছে।
রবিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় নেসকো পিএলসি'র আওতায় জিআইএস উপকেন্দ্র উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, নেসকোর হাতীবান্ধা নির্বাহী প্রকৌশলী দেব কুমার সরকার রাজীব, ওসি শাহা আলম, ফকিরপাড়া ইউপি চেয়ারম্যান ফজলার রহমান খোকনসহ স্থানীয় আওয়ামীলী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.