হোম » সারাদেশ » শ্রীবরদী উপজেলা হাসপাতালের প্যাথলজি বিভাগে আগুন

শ্রীবরদী উপজেলা হাসপাতালের প্যাথলজি বিভাগে আগুন

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলা হাসপাতালের প্যাথলজি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস দুটি ইউনিট।

হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা তিনটার দিকে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতাল বন্ধ করে চলে যায়। সোয়া তিনটার সময় স্থানীয় লোকজন হাসপাতালের দ্বিতল ভবনে ধোঁয়া দেখতে পায় এবং শ্রীবরদী ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট হাসপাতালে চলে আসে। তারা প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।এসময় হাসপাতালের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উপজেলা ফায়ার ডিফেন্সের সাব অফিসার আশরাফ হোসেন জানান, বিদ্যুৎ এর শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এদিকে অগ্নিকান্ডের সময় হাসপাতালের দায়িত্বরতদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন স্থানীয়রা।

এবিষয়টি অস্বীকার করে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কথা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাহাত চৌধুরী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!