
শাহজাহান সিরাজ: গাইবান্ধায় চলতি আমন মৌসুমের শুরুতে কৃষকরা আবহাওয়ার প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। তারা চারা রোপণের বেশিরভাগ সময়ে খরার কবলে পড়েছেন। মাঝে মধ্যে পেয়েছে বৃষ্টির পানি।
এমন প্রতিকূলতার মধ্য দিয়েও প্রায় এক লাখ ২৭ হাজার হেক্টর জমিতে আমন চারা রোপনের লক্ষ্যমাত্রা নিয়ে চাষাবাদ শুরু করেছে গাইবান্ধার কৃষকরা। জেলার সাত উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখা গেছে কৃষকদের আমন চাষাবাদে ব্যাস্ত সময় পার করতে। কেউ কেউ বৃষ্টির পানিতে, আবার অনেকে মেশিন সেচ দিয়ে কাদামাটিতে রোপণ করছে স্বপ্নের চারা।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে গত আমন মৌসুমে এক লাখ ২৯ হাজার ৬৯৯ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছিল। এ বছর ১ লাখ ২৭ হাজার ৪৬০ হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এবারে পানির অভাবে চরমভাবে ব্যাহত হচ্ছে আমনের চাষাবাদ। গাইবান্ধার শতকরা প্রায় ৭০ ভাগ মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কৃষি ফসল ঘরে তুলে তাদের মৌলিক চাহিদা পূরণের চেষ্টা করেন।
এখানে ধান-পাট-ভুট্টা ও সবজি সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হলেও এসবের মধ্যে সবচেয়ে লাভজনক ফসল হচ্ছে এই রোপা আমন ধান। তবে আমনের চারা রোপনের সময় প্রত্যেক বছরই বন্যা দেখা দিলেও এবছর এখন পর্যন্ত বন্যার প্রভাব পড়েনি।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত