প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১১, ২০২৩, ১১:৩৭ অপরাহ্ণ
ভৈরবে কালিকা প্রসাদে এক ইউ পি সদস্যর বিরুদ্ধে এমপি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে কালিকা প্রসাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আল সেন্টুর বিরুদ্ধে এম পি বরাদ্দ ও মাটি ভরাটের জন্য টি আর এর চাল বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্বরেজমিনে গিয়ে জানা যায় যে, কালিকা প্রসাদ ইউনিয়নের গাজীটেক এলাকায় একটি ঝুঁকি পূর্ণ সেতুর জন্য চলতি অর্থ বছরে সেতুটির সাইড বেড়া দেওয়ার জন্য ২ লক্ষ টাকা এমপি বরাদ্দের টাকা পায় উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আল সেন্টু।
কিন্তু তিনি কোন রকমে শুধু ৬৬ হাজার টাকার কাজ করে বাকি টাকা আত্মসাত করে ফেলেছেন বলে অভিযোগ করেন উক্ত কাজের কমিটির সদস্য আজিদ মিয়া। আজিদ মিয়া আরও জানান যে, চলতি অর্থ বছরে সেতুটির গোড়া থেক কালা মিয়ার বাড়ি পর্যন্ত মাটি ভরাটের ৮ টন চাউল বরাদ্দ পান। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।
কিন্তু সেন্টু মেম্বার মাত্র ষাট হাজার টাকার কাজ করে বাকি টাকা আত্মসাত করে ফেলে এবিষয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান উক্ত কাজের কমিটির সাধারণ সম্পাদক জালাল মিয়া কোন প্রকার বক্তব্য দিতে অনিচ্ছা পোষন করেন কাজের কমিটির সদস্য আজদ মিয়া অভিযোগ করে বলেন, তাদের স্বাক্ষর নকল করে টাকা উঠিয়ে মেম্বার আত্মসাৎ করে ফেলে। অপর দিকে সেন্টু মেম্বার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট।
সামাজিক ভাবে আমাকে হেয় করার জন্য আজিদ মিয়া একটি কুচক্রী মহল কুৎসা রটনা করছে। আমি কমিটির সকলকে নিয়ে সুন্দর ভাবে কাজ সম্পন্ন করেছি। এবিষয়ে আজিদ মিয়া বাদী হয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ পত্র দাখিল করে। এমপিওর বরাদ্দের টাকা ও মাটি ভরাটের জন্য টিআর এর টাকা আত্মসাতের ব্যাপারে উপজেলা পি আই ও কর্মকর্তার সাথে সাক্ষাৎ করতে গেলে তার অফিস কক্ষ তালা বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান দীর্ঘ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তাটি ভৈরব -ময়মনসিংহ সড়ক পর্যন্ত নির্মান করে দেওয়ার জন্য মাননীয় সরকারের কাছে দাবী করেন এলাকাবাসী
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.