প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৩, ৫:২৫ অপরাহ্ণ
নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত এক

মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরে ট্রেনে কাটা পড়ে মাহাবুব বয়স (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। ৯ আগোষ্ট দুপুরের দিকে নাটোর সদরের কালিকাপুর আমহাটি এলাকায় ২৩২ নং পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুব নলডাঙ্গা উপজেলার মির্জাপুর তেঘরপাড়া গ্ৰামের মজিবর রহমার শেখের ছেলে। এলাকাবাসী জানায়, আজ ৯ আগস্ট বুধবার দুপুর বারোটার দিকে মাহবুব হোসেন সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় রেল লাইন অতিক্রম করছিলেন। এসময় ঢাকা থেকে রংপুরগামী নীল সাগর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মাহবুবের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে মাহবুব বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। এরপরে ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মাহবুবকে শনাক্ত করেন। তারা আরো জানান, মাহবুব ৮ মাস পূর্বে বিয়ে করেছেন। তবে কিভাবে তিনি ট্রেনে কাটা পড়লেন এ ব্যাপারে কেউ কিছুই বলতে পারছেন না। নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে সান্তাহার রেলওয়ে পুলিশের এস আই নশের, সান্তাহার রেলওয়ে পুলিশের এস আই নরেশ সুরত হাল তৈরি করেন,লাশের ময়না তদন্তের জন্য নাটোর সদর মেডিকেলে পাঠান। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ যানায়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.