
মোঃ রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর ডোমার উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯আগস্ট) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে উপজেলার ৪২জন ভুমিহীন পরিবারকে ঘরের চাবি,দলিল হস্তান্তর শেষে ডোমার উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন নিজস্ব হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সহকারী কমিশনার(ভূমি)জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, ওসি মাহমুদ উন নবী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডোমার উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় মোট ৬০৭টি এবং সেনাবাহিনীর মাধ্যমে নির্মিত ৪০টি সহ মোট ৬৪৭টি গৃহহীন পরিবারকে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ