
মোঃআবদুল মুনাফ পিন্টু : দাগনভূঞায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান বিষয়ে সোমবার ৭ ই আগষ্ট বিকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং করেন দাগনভূঞা উপজেলার নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, উপস্থিত ছিলেন কমিশনার ভূমি মেহেরাজ শারবিন, পিআরও কর্মকর্তা কামাল উদ্দিন, প্রেস ক্লাব ও দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।
প্রেস ব্রিফিং এ বলা হয়- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগামী ০৯ আগষ্ট ২০২৩খ্রি. বুধবার সকাল ৯:৩০ টায় সারাদেশে ৪ র্থ পর্যায়ের ( ২ য় ধাপের) গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
এরই ধারাবাহিকতায় দাগনভূঞা উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মোট ৫৫ টি গৃহ হস্তান্তর করা হবে। বর্ণিত সময়ে আতার্তুক সরকারি মডেল হাই স্কুলের মিজান মিলনায়তনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপকারভোগী পরিবারের মাঝে জমির দলিলপত্রসহ গৃহের চাবি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হবে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ