প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২৩, ১০:১৩ অপরাহ্ণ
মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্য

কক্সবাজার প্রতিনিধি: মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সূত্রে জানা যায়, ৭ আগস্ট সকাল ১১ টায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজার সংলগ্ন একটি গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন মারা যায়।
মামুন গোরকঘাটা লিডারশীপ হাইস্কুলের ১০ম শ্রেণীর ছাত্র এবং মহেশখালী পৌরসভার কর্মচারী রফিকের পুত্র বলে জানা গেছে। মামুন একজন স্কুল শিক্ষার্থী হলেও পারিবারিক অস্বচ্ছলতার কারণে অটোরিকশা চালিয়ে পড়ালেখার খরচ যোগানোর পাশাপাশি পরিবারের জীবিকা নির্বাহ করতো। সে তরুন রেফারি হিসেবে জেলা ফুটবল রেফারীজ ফোরামের একজন নিয়মিত সদস্য
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.