
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ তারেক কে বিয়ে করতে আমরণ অনশন করছেন এক সন্তানের মা। ঘটনাটি ঘটেছে বগুড়া সদর থানার গোকুল ইউনিয়নের চাঁদমুহা হাটপাড়া গ্রামে। সোমবার দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিক তারেকের বাড়িতে অবস্থান করছিলেন এক সন্তানের মা (২৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৪ বছর আগে পূর্বে বগুড়া সদর থানার সরলপুর হাটপাড়া গ্রামের ভুক্তভোগী নারীর বিয়ে হয়। তাদের সংসার জীবনে এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ওই নারীর দিকে কু-নজর পর প্রতিবেশী আবু সাঈদের পুত্র তারিকুল ইসলাম তারেক। একপর্যায়ের উভয়ের মধ্যে পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী নারী ও তারেক গত ৩ বছর যাবৎ পরকিয়া সম্পর্ক টিকিয়ে রাখে। বিষয়টি পাড়া প্রতিবেশীদের মাঝে জানাজানি হলে ভুক্তভোগী নারীর স্বামী তারেক তার স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেন। কিন্তু তারেক ভুক্তভোগী নারীর সাথে নানা কৌশলে সম্পর্ক চালিয়ে যায়।
একপর্যায়ে গত শুক্রবার রাত ২টায় তারেক মোবাইল ফোনের মাধ্যমে প্রেমিকা মুঠোফোনে ডেকে বাড়ীর পাশে একটি মাদ্রাসার পিছনে জঙ্গলে আসতে বলেন। তার ডাকে সারাদিয়ে প্রেমিকা-প্রেমিকের কাছে চলে যায়। রাতে ওই নারীর স্বামী স্ত্রীকে বিছানায় দেখতে পায় না। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে বাড়ির পার্শ্বে জঙ্গলের ভিতরে উভয়কে অসমাজিক কাজে লিপ্ত অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। এ সময় তিনি ডাক চিৎকার দিলে তারেক কৌশলে পালিয়ে যায়। শনিবার সকালে গ্রামবাসী বিষয়টি সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়।
ভুক্তভোগী নারীর স্বামী তাকে নিয়ে ঘর সংসার করবে না বলে জানিয়ে দেয়। ভুক্তভোগী নারী কোন উপায় না পেয়ে পরকিয়া প্রেমিক তারেক বাড়িতে সোমবার সকালে বিয়ের দাবীতে অনশন করতে শুরু করে। ভুক্তভোগী নারীকে বাড়ির সামনে দেখে প্রেমিকের পরিবারের সদস্যরা বাড়ির দরজা বন্ধ করে শটকে পরে। প্রেমিকার আসার বিষয়টি টের পেয়ে প্রেমিক তারেক পালিয়ে যায়।
এবিষয়ে অনশনরত এক সন্তানের মা (২৫) বলেন, প্রায় ৩বছর যাবত তারেক তাকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছে ৷ কোনদিন যদি তাদের প্রেমের ঘটনা জানাজানি হয় তখন বিয়ে করবে বলেছে। আজ তারেক কই? বিয়ে না করলে এখানেই আত্মহত্যা করবো। এবিষয়ে তারেকের মায়ের সাথে কথা বললে তিনি জানান, তারেকের এখানে কিছুই নেই এই বাড়ী-ঘর সব তারেকের বাবার। এখানে এসে কোন লাভ হবে না।
এবিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল