হোম » সারাদেশ » উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিনের গণসংযোগ

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিনের গণসংযোগ

মোঃ মনির হোসেন সোহেল: চাটখিল প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর চাটখিলে পাল্লা বাজারে গণসংযোগ ও সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ করেন সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার রুহুল আমিন।

৩১ জুলাই (সোমবার) বিকেলে পাল্লা বাজারে পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয়ের গেট থেকে গণসংযোগ শুরু হয়। এ সময় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি নৌকা মার্কায় ভোট চান। গণসংযোগে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।

উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন গণসংযোগ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন্, আমাকে যদি জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে মনোনয়ন দেন তাহলে আমি আপনাদের ও দেশ সেবায় কাজ করে যাব। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেন, তাহলে আমি জননেত্রী শেখ হাসিনা ও নৌকার পক্ষে কাজ করবো। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।।

গণসংযোগে উপস্থিত ছিলেন, চাটখিল সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!