
মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ প্রতিননিধিঃ দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতা কর্মী ও সকল সহযোগী সংগঠন নিয়ে বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল হয়েছে। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. এম.নাঈমুর রহমানের নেতৃত্বে বিএনপি-জামাতের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে আওয়ামী-লীগের নেতারা বলেন, আগামীতে মানিকগঞ্জে বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে মাঠে নামতে দেওয়া হবে না। কারণ হিসেবে বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীর সমাবেশ, মিটিং, মিছিলের নামে তারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা করে। এতে সাধারণ মানুষের জান ও মাল হুমকির মুখে থাকে বলে অভিযোগ করেন।
রোববার (৩০ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী-লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন আওয়ামী-লীগের নেতাকর্মীরা।
এসময় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয়,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা, উপজেলা আওয়ামী-লীগের সভাপতি এ্যাডঃ একেএম আজিজুল হক,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস,উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির শাওন সহ বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন