প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৩, ৪:৫২ অপরাহ্ণ
চকরিয়ার বরইতলী আন নুর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মালিক পক্ষের প্রতারণা

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চকরিয়া উপজেলার বরইতলী আন নুর হাসপাতালটি ২০২১সালে ভবন মালিকের সাথে চুক্তি সম্পাদন হয় । ২০২২সালের জানুয়ারীতে হাসপাতালের কার্যক্রম শুরু করে । চুক্তি অনুযায়ী ২০২২সালের জানুয়ারীর মধ্যে ভবনের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করে হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়ার কথা ।
কিন্তু ভবনের মালিক শহিদুর রহমান প্রতারণার আশ্রয় নিয়ে কাজ সম্পন্ন না করে উল্টো ভবনের বিভিন্ন অংশ বিজ্ঞাপন কোম্পানিকে ভাড়া দিচ্ছে। ফলে রোগীসহ সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে । এমন অবৈধ কর্মকান্ডের ব্যাপারে বরইতলী ইউনিয়ন পরিষদে একাধিকবার অভিযোগ দেয়া হয়েছে বলে জানান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরদুল ইসলাম ।
ইউনিয়ন পরিষদের অভিযোগ সূত্রে আরো জানাযায়, ২০২১ সাল থেকে ভবনের কাজ অসম্পূর্ণ থাকায় হাসপাতালের ৪৫লক্ষ্য টাকা ক্ষতি হয়েছে । অপরদিকে হাসপাতালের বিভিন্ন সরাঞ্জাম নষ্ট হয়ে ৪৫ লাখ টাকার জিনিসপত্র নষ্ট হওয়ার পথে । সবমিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে । অভিযোগে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরশেদুল ইসলাম আরো বলেন, এমন নেক্কারজনক প্রতারণার সুস্থ বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.