প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৩, ২:৩৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দেশব্যাপী দেশবিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য, বিভিন্ন তাণ্ডব এর প্রতিবাদে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপির উদ্যোগে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (৩০ জুলাই) বেলা পৌনে বারোটায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিলে হাজারো নেতাকর্মীদের স্লোগানে মুখরিত ছিল হোসেনপুরের রাজপথ।বিক্ষোভ মিছিলটি উপজেলার কোর্ট বিল্ডিং থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য রাজপথে থেকে প্রতিহত করা হবে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
তারা আরো বলেন, আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা বাংলার মানুষের কাছে বলতে চাই, বিএনপি-জামায়াত জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন।তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের পৃষ্ঠপোষক।বাংলা ভাই, আব্দুর রহমানের মতো জঙ্গি সৃষ্টিকারী, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলাকারী, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ নানা অপকর্মে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল বিএনপি-জামায়াত।সেই বিএনপি-জামায়াত আজ নতুন করে বাংলাদেশকে আবারো বিশ্বের বুকে প্রশ্নবিদ্ধ করতে জঙ্গি হামলার চক্রান্ত করছে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে বাধাগ্রস্ত করছে।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুর মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ, উপজেলা আওয়ামী লীগ নেতা সারোয়ার রানা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজ, যুবলীগ নেতা হাকিম তানিম, আব্দুর রহমান বাদল, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সাজু প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.