প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৩, ৪:১৮ অপরাহ্ণ
হোসেনপুরে বিস্ফোরক আইনের মামলায় জামায়াত নেতা গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে জামায়াত নেতা ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: তাজুল ইসলাম (৩৯) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর পানান গ্রামের মো: ইসমাইল হোসেনের পুত্র।পুলিশ জানায়, গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর পানান এলাকা থেকে তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাজুল ইসলাম থানা পুলিশের গাড়ী ভাংচুরের ঘটনায় জড়িত।তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রয়েছে।শনিবার দুপুরে তাকে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.