প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৩, ৬:২৪ অপরাহ্ণ
গাইবান্ধার বাদিয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শাহজাহান সিরাজ:গাইবান্ধা সদর উপজেলায় পুকুরের (ডোবা) পানিতে ডুবে মিজানুর রহমান (৪) ও জান্নাতী আক্তার (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা ও ভাগনি। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের শিমুলতাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।নিহত মিজানুর রহমান ওই গ্রামের আনছার আলীর ছেলে ও জান্নাতী আক্তার আজাদুল ইসলামের মেয়ে।
স্বজনরা জানায়, ঐ সময় মিজানুর ও জান্নাতি বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি পুকুরে শিশুদের মরদেহ ভাসতে দেখা যায়।
এ ব্যাপারে বাদিখালি ইউনিয়ন পষিদের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম সবুজ বলেন, এই এলাকায় পুকুরের পানিতে ডুবে দুইজন শিশুর মৃত্যুর খবর শুনেছি। এমন ঘটনা খুবই দুঃখজনক।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.