
এস আর নিরব, যশোরঃ যশোরে ডিবি পুলিশের দুইটি আলাদা অভিযানে ৫০পিচ ইয়াবা ও এক কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক তিনজন হলেন, অভয়নগর গুয়াখোলা এলাকার মৃত রাজা মোল্লার ছেলে মামুন মোল্লা মজিদ (৪৫), চলিশীয়া এলাকার বাবুল ফকিরের ছেলে বিল্লাল ফকির (৩০) ও বাঘাপাড়ার আয়াপুর দক্ষিনপাড়া এলাকার শহিদ চৌধুরীর ছেলে আসাদ চৌধুরী (৩৩)।
ডিবি সূত্র যানান, বুধবার (২৬ জুলাই) বিকাল তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর উপজেলার গুয়াখোলা ও চলিশীয়া এলাকায় অভিযান চালিয়ে মামুন মোল্লা ও বিল্লাল ফকিরকে ৫০পিচ ইয়াবাসহ আটক করা হয়। অপরদিকে, বুধবার (২৬ জুলাই) বিকাল সাড়ে চারটায় বাঘারপাড়া উপজেলার আয়াপুর দক্ষিনপাড়ায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আসাদ চৌধুরীকে আটক করা হয়।
ডিবি ওসি রুপম কুমার সরকার জানান, আটক আসামীদের বিরুদ্ধে এএসআই আজাহারুল ইসলাম বাদী হয়ে অভয়নগর থানায় ও এএসআই শেখ কামরুল আলম বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদক আইনে মামলা করেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন