প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৩, ২:৫৭ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাঁটা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সদর বাজারের পরিবহন বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি সদর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মকিবুল হাসান মক্কা, কামরুজ্জামান কদর, বানা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হান্নান বিশ্বাস, সাধারণ সম্পাদক ইনামুল হক, উপজেলা যুবলীগ নেতা নওফেল আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে দিবসটি উদযাপন করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.