
রাউজ আলী, বেড়া-সাথিয়া (পাবনা) প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পাবনার বেড়া ও সাঁথিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উদ্বোধনী এ পৃথক দুটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু এমপি।
আরোও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাব, সাথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাঃসবুর আলী, সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেন, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাংবাদিক তাইজুল ইসলাম,সাংবাদিক মনোয়ার পারভেজ মানিক, সাংবাদিক রাউজ আলী, সাংবাদিক এম,জে সুলভ,সাংবাদিক আবুল কাশেম,সাংবাদিক খালেকুজ্জামান পান্নু, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২