প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৩, ১:০২ অপরাহ্ণ
ভৈরবে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ এ প্রতিপাদ্যে ভৈরবে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালি,আলোচনাসভা, পোনা মাছ অবমুক্ত ও সফল উদ্যোক্তা ও চাষীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে ।
দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি,বের হয়ে শহরেরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান খান, সহকারি কমিশনার ( ভূমি) ইকবাল হোসেন রোমন,মৎস্য চাষী কাওছার খান প্রমূখ।
আলোচনা সভা শেষে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী/ প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান করা হলো-সফল মৎস্য ব্যবসায়ী হাজী জয়নাল আবেদীন, সভাপতি, পুলতাকান্দা মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতি, সফল মৎস্যচাষী মানিক মিয়া, শিমূলকান্দি ও মনিরুজ্জামান, কালীপুর। এর আগে উপজেলা পরিষদ পুকুরে ২০ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.