
খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে প্রথম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া আজ রবিবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হয়েছে।
প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ২৫ জুলাই ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট (gstadmission.ac.bd) এর মাধ্যমে নির্ধারিত ফি (৫ হাজার টাকা) প্রদান করে সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম পর্যায়ের ভর্তিকৃত শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পাসের মূল মার্কশীট আগামী ২৬ জুলাই (প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৪টা) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে এই ভর্তির কাগজপত্র জমা নেওয়া হবে। মূল মার্কশীট দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এ ফোর সাইজের খামে করে জমা দিতে হবে।
প্রাথমিক ভর্তি ফি অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। কোন আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি-গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না।
এছাড়াও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোন একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় ‘মাইগ্রেশন স্টপ’ সম্পন্ন করলে সেই বিভাগ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান