
জাহিদ হাসান ঃ কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
”সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রবিবার (২৩শে জুলাই) সকালে ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ইন্দোনেশিয়া, সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আঃ রউফ, সমাজসেবা অফিসার আবু নাসির, প্রোগ্রামার কর্মকর্তা (আই সি টি) আলমঙ্গীর হোসেন, জাতীয় মহিলা সংস্থার অফিস ইনচার্জ আসমান আলী, ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহিদ হাসান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
আলোচনায় বক্তারা তৃনমূল পর্যায়ের সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তাবায়নসহ স্ব-স্ব বিভাগের সেবা মূলক কাজ তরান্বিত করার গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি