
রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে আল- আমিন(১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার পৌর শহরের মহলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল- আমিন পৌর শহরের বাসিন্দা হাসান আলীর ছেলে ও কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে ডুবে যায় আল আমিন। এক পর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যাওয়া পথে মারা যায় সে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোনো মামলা হয়নি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল