প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ
জামালপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন : বিএনপি'র পদযাত্রার নামে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে "শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে উন্নয়ন শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেইটে গিয়ে শেষ হয়। পরে এক বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, এডভোকেট আমানউল্লাহ আকাশ, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও দেশের অগ্রতির বিরুদ্ধে দেশি-বিদেশী চক্রসহ বিএনপি জামাতের নানা রকম ষড়যন্ত্রমূলক কর্মকান্ড শুরু হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত "রোড টু স্মার্ট বাংলাদেশ" সফল বাস্তবায়ন করার লক্ষ্যে সাধারণ জনগণ নিয়ে আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.