হোম » সারাদেশ » শেরপুরে ১ দফা দাবি আদায়ে জেলা বিএনপির পদযাত্রা ও আলোচনা সভা

শেরপুরে ১ দফা দাবি আদায়ে জেলা বিএনপির পদযাত্রা ও আলোচনা সভা

মোঃ আব্দুল করিম, শেরপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে শেরপুর জেলা  বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল সাহেবের সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী সাহেবের পরিচালনায়   ১৮ জুলাই মঙ্গলবার  বেলা ১১টায় একটি বিশাল পদযাত্রা ও জেলা বিএনপির কার্যালয় সম্মুখে আলোচনা সভা    অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে গিয়ে একত্রিত হয় এবং আলোচনা সভা হয়।

পদযাত্রা শেষ আলোচনা সভার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপনের  সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী, জেলা, জেলা বিএনপির যুগ্ম  সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আওয়াল চৌধুরী,  জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপির সভাপতি প্রভাষক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা যুব দল সভাপতি মোঃ শফিকুল ইসলাম মাসুদ,

পদযাত্রায় অংশ নেয় জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এসময় পোস্টার, প্লেকার্ড ও ফেস্টুন ছেয়ে যায় পুরো জেলা শহর।

পদযাত্রা ও সমাবেশে পুলিশের কঠোর নিরাপত্তা থাকলেও কোন বাঁধা ছিলোনা।

সমাবেশে বক্তারা, নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবী করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!