
শেরপুর জেলা প্রতিনিধি: সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে শেরপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। ১৮ জুলাই বেলা ১১টায় পদযাত্রাটি শহরের গৃদানারায়নপুর থেকে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে একটি এবং শহরের মাধবপুর মহল্লা থেকে সাধারণ সম্পাদক মো: হযরত আলীর নেতৃত্বে আরো একটি মিছিল বের করা হয়। এসময় শহরের বিভিন্ন মোড় থেকে বিএনপি ও অঙ্গদলের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল বের হয় একত্র হয়ে রঘুনাথ বাজার জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় অংশ নেয় জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এসময় পোস্টার, প্লেকার্ড ও ফেস্টুন ছেয়ে যায় পুরো জেলা শহর।
পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারন সম্পাদক হযরত আলী ও যুগ্মসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ । পদযাত্রা অনুষ্ঠানটি পরিচালনা করনে শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রুপন ।
সমাবেশে বক্তারা, নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবী করেন।